টুইটার এখন এক্স | নতুন লোগো প্রকাশ করেছে টুইটার

 টুইটারের এর বর্তমান মালিক ইলন মাস্ক  সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের নতুন লোগো উন্মোচন করেছেন  

এই লোগোতে সুপরিচিত নীল রঙের পাখির পরিবর্তে কালো পটভূমিতে সাদা রঙে ইংরেজিতে  'এক্স' অক্ষর ফুটিয়ে তোলা হয়েছে।

টুইটার হেডকোয়ার্টারের দেয়ালে নতুন লোগোর ছবিও পোস্ট করছেন ইলন মাস্ক। তিনি জানালেন, এক্স হিসেবেই পরিচিতি পাবে টুইটার। এমনকী x.com  ওয়েবসাইট দিয়েও টুইটারে প্রবেশ করা যাবে।

ইলন মাস্ক রোববার টুইট করে জানান, তিনি টুইটারের লোগো বদলাতে চান এবং ‘সব পাখিদের’ বিদেয় করতে চান। এরপর তিনি জরিপ করে টুইটারের রঙ নীল থেকে কালোতে রূপান্তরের বিষয়ে তার ফলোয়ারদের অভিমত চান।



ইলন মাস্ক অপর এক টুইট বার্তায় ইংরেজি অক্ষর ‘এক্স’ এর ছবি পোস্ট করেন। পরবর্তীতে  তিনি টুইটার স্পেসের অডিও চ্যাটে নিশ্চিত করেন, টুইটারের লোগো পরিবর্তন হচ্ছে।

-----  AUTHOR   -----

Rahman Siddique Rony
is a Bangladeshi YouTube Content Creator, Blogger,
Digital Marketer and graphic designer.
Tech Analysis BD will be by your side for your
technology-related issues and solutions.

💫Thank you very much for visiting the blog site💚


No comments

Theme images by rion819. Powered by Blogger.