Google Tag ম্যানেজার বা GTM কি | গুগোল ট্যাগ ম্যানেজার সেটআপ করার নিয়মাবলী | Step By Step

 গুগল ট্যাগ ম্যানেজার (GTM) কি?

গুগল ট্যাগ ম্যানেজার (GTM) হল একটি টুল যা ওয়েবসাইট বা অ্যাপে ট্যাগ পরিচালনা এবং প্রয়োগ করার প্রক্রিয়াকে সহজ করে তোলে। ট্যাগগুলি হল কোড যা ওয়েবসাইট পরিদর্শনকারীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করে এবং এটিকে বিপণন, বিশ্লেষণ এবং অন্যান্য উদ্দেশ্যে ব্যবহার করে।


GTM ব্যবহার করে, আপনি ট্যাগগুলিকে একটি কেন্দ্রীভূত স্থানে পরিচালনা করতে পারেন এবং এগুলিকে আপনার ওয়েবসাইট বা অ্যাপে সামঞ্জস্যপূর্ণভাবে প্রয়োগ করতে পারেন। এটি আপনাকে ট্যাগগুলিকে আপনার ওয়েবসাইট বা অ্যাপের কোডে পরিবর্তন না করেই যোগ, মুছে ফেলা এবং আপডেট করতে দেয়।

GTM ব্যবহার করার অনেক সুবিধা রয়েছে, যার মধ্যে রয়েছে:

  • ট্যাগগুলিকে কেন্দ্রীভূতভাবে পরিচালনা করার ক্ষমতা

  • ট্যাগগুলিকে আপনার ওয়েবসাইট বা অ্যাপে সামঞ্জস্যপূর্ণভাবে প্রয়োগ করার ক্ষমতা

  • ট্যাগগুলিকে আপনার ওয়েবসাইট বা অ্যাপের কোডে পরিবর্তন না করেই যোগ, মুছে ফেলা এবং আপডেট করার ক্ষমতা

  • ট্যাগগুলির কার্যকারিতা পরীক্ষা করার ক্ষমতা

  • ট্যাগগুলির কর্মক্ষমতা উন্নত করার ক্ষমতা

যদি আপনি আপনার ওয়েবসাইট বা অ্যাপে ট্যাগ পরিচালনা এবং প্রয়োগ করার একটি সহজ উপায় খুঁজছেন, তাহলে Google Tag Manager একটি দুর্দান্ত বিকল্প।

গুগোল ট্যাগ ম্যানেজার কীভাবে কাজ করে:


কোড ইনজেকশন: প্রথমে ওয়েবসাইটে গুগোল ট্যাগ ম্যানেজারের একটি কোড ইনজেক্ট করতে হয়। এই কোডের মাধ্যমে ট্র্যাকিং ট্যাগ যুক্ত হয় ওয়েবসাইটের পেজের এইচটিএমএল কোডে এবং ইভেন্ট বিশ্লেষণের জন্য স্ক্রিপ্ট ব্যবস্থাপনা করতে পারে।


ট্র্যাকিং কনফিগারেশন: গুগোল ট্যাগ ম্যানজারের ইন্টারফেস মাধ্যমে ওয়েবসাইট মালিক বা অধিকারীরা বিভিন্ন ট্র্যাকিং ট্যাগ কনফিগার করতে পারে। উদাহরণস্বরূপ, পৃষ্ঠা দেখা, ইভেন্ট এক্টিভেশন, ইকোমার্স লেনদেন, ফর্ম সাবমিশন ইত্যাদি ট্র্যাক করার জন্য বিশেষ ট্যাগ কনফিগার করা যায়।


ডেটা সংগ্রহ এবং বিশ্লেষণ: ট্যাগ ইনস্টলেশন পরে, গুগোল ট্যাগ ম্যানেজার আপনার ওয়েবসাইটে প্রতিটি ট্র্যাকিং ট্যাগ কাজ করে এবং ব্যবহারকারীর ব্যবহারের তথ্য, আচরণ প্যাটার্ন, সেশন এবং অন্যান্য উপযুক্ত তথ্য সংগ্রহ করে। এই সংগ্রহিত তথ্য পরিচালনা করা এবং বিশ্লেষণ করা যায় গুগুল এনালিটিক্স এবং অন্যান্য মার্কেটিং সেবা দ্বারা।


কিভাবে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করবেন ?

প্রথমে আপনাকে যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করে গুগল ট্যাগ ম্যানেজারে এ প্রবেশ করতে হবে এরপর আপনাকে একটি একাউন্ট ক্রিয়েট করতে হবে।



গুগল ট্যাগ ম্যানেজারে প্রবেশের পর আপনি উপরের মত একটি পেইজ দেখবেন। এখান থেকে Create Account ক্লিক করে, নিচের মত ফর্মটি পূরণ করুন


Account Name হিসেবে আপনার বিজনেস নেইম অথবা প্রজেক্ট এর নাম লিখুন। Country বাছাই করুন Container Name এ আপনার Domain নেইমটি লিখুন। 

তবে ডোমেইন নেইমের সামনে www ব্যবহার না করাই ভালো।

এবার আপনাকে বাছাই করতে হবে কোন প্লাটফর্মে ট্যাগ ম্যানেজার ব্যবহার করবেন। যেহেতু আমরা ওয়েবসাইট/ব্লগ সাইটে যুক্ত করব, আমরা Web বাছাই করব। সবশেষে Create বাটনে ক্লিক করুন

এরপর টার্মস এন্ড কন্ডিশন এ সম্মতি দেয়ার জন্য Yes ক্লিক করতে হবে। চাইলে আপনি পুরো টার্মস এন্ড কন্ডিশন পড়ে নিতে পারেন। কয়েক সেকেন্ডের মধ্যে আপনার গুগল ট্যাগ ম্যানেজার একাউন্ট প্রস্তুত হয়ে যাবে।




আপনি এখানে ২ টি কোড পাবেন, ১ম টি- Google Tag Manager Code এবং ২য় টি- Google Tag Manager (noscript) Code। ১ম কোডটি ওয়েবসাইটের Head Tag <head> এর মধ্যে বসাতে হবে এবং ২য় কোডটি Beginning Body Tag <body> এর পর বসাতে হবে।


এবার দেখি কিভাবে এই কোডগুলো আপনি আপনার ওয়ার্ডপ্রেস ও ব্লগার ওয়েবসাইটে যুক্ত করবেনঃ

ওয়ার্ডপ্রেস সাইটে গুগল ট্যাগ ম্যানেজার যুক্ত করার প্রক্রিয়া

আপনি ২ ভাবে ট্যাগ ম্যানেজার ওয়ার্ডপ্রেসে ইনস্টল করতে পারেন ২ ভাবে। ১) প্লাগিন দিয়ে, ২) Main Theme  কোড এডিট করে বা ২) চাইল্ড থিম  কোড এডিট করে।


আর একটা বিষয় মাথায় রাখবেন, ওয়ার্ডপ্রেসে যদি অতিরিক্ত প্লাগিন ব্যবহার করেন, আপনার সাইট লোড হতে অনেক সময় নিবে। তাই চেষ্টা করবেন প্লাগিন ব্যবহার যতটা কমানো যায়, ৮/৯ টা প্লাগিনের বেশি ব্যবহার করা উচিত না।

এখন আমি আপনাদের প্লাগিন দিয়ে এবং মেইন থিম কোড সেট করে দেখাবো:

যেহেতু আমরা এখানে প্লাগিন ব্যবহার করব, আমাদের কোন কোড এডিট করার ঝামেলায় পড়তে হবেনা। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে Plugins > Add New অপশনে যান। এখানে সার্চ বক্সে Post Injections লিখে সার্চ করুন এবং Head, Footer and Post Injections প্লাগিনটি খুঁজে নিন। তারপর প্লগিনটি Install ও Activate করুন। প্লাগিনটি ওয়ার্ডপ্রেস সেটিং (Settigns) এ Header and Footer নামে একটি নতুন অপশন যুক্ত করবে। ড্যাশবোর্ড থেকে Settings > Header and Footer অপশনে যান। ১ম কোডটি অর্থাৎ Google Tag Manager কোড টি <HEAD> PAGE SECTION এর মধ্যে কপি করে পেস্ট করবেন। এর পর ২য় কোড অর্থাৎ Google Tag Manager (noscript) কোডটি AFTER <BODY> TAG Section এ কপি করে পেস্ট করুন। এর পাশে MOBILE অপশনে টিক দিন এবং একই কোডটি এখানেও পেস্ট করুন। চিত্রসহ নিচের ছবিটি দেখতে পারেন।



আশা করি, আপনি সফলভাবে করতে পেরেছেন। গুগল ট্যাগ ম্যানেজার সঠিকভাবে ইনস্টল হয়েছে কিনা তা চেক করতে আপনার গুগল ক্রোম এবং মাইক্রেসফট এজ ব্রাউজারে Tag Assistant Extension টি ইনস্টল করুন।


মেইন থিম এডিট

চাইল্ড থিম ব্যবহার না করলে বা নতুন করে ইনস্টল করতে না পারেন, আপনি ওয়েবসাইটের Main Theme এডিট করে ট্যাগ ম্যানেজার ইনস্টল করতে পারবেন।
ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে Appearance > Theme Editor এর যান।


উপরের চিত্র অনুযায়ী ডানদিক থেকে Theme Header (header.php) ফাইলটি ক্লিক করুন।

 ছবিতে দেখানো স্থানগুলোতে ট্যাগ ম্যানেজারের কোডগুলো বসান এবং Save করুন।

আশা করি, আপনি ঠিকঠাক মত ওয়েবসাইটে গুগল ট্যাগ ম্যানেজার যুক্ত করেতে পেরেছেন।

ব্লগ সাইটে গুগল ট্যাগ ম্যানেজার যুক্ত করার প্রক্রিয়া

ব্লগস্পট বা ব্লগারে আপনি অনেক সহজেই কোড এডিট করে ট্যাগ ম্যানেজার ইনস্টল করতে পারবেন। খুবই সহজ পদ্ধতি  যা আমি ছবি দিয়ে দেখানোর চেষ্টা করেছি।

ব্লগারে লগ ইন করার পর, ড্যাশবোর্ড থেকে Theme অপশনে যান।




Customize বাটনের পাশে থাকা Arrow চিহ্নে ক্লিক করে Edit HTML অপশনে ক্লিক করুন



টাইপ CTRL + F এবং সার্চ ফিল্ডে <head/> লিখে এন্টার বাটন চাপুন। এখানে আপনি Ending Head Tag <head/> টি খুঁজে পাবেন।

এখন এই <head/> এর উপরে আপনার ১ম কোডটি কপি করে পেস্ট করতে পারেন। আপনি চাইলে এই কোডটি Begining Head Tag <body> এর পরে ও দিতে পারেন।

নিচের দেওয়া ছবিটি দেখুন

Head Tag


Body Tag


আপনাকে সাজেষ্ট করবো আপনি আপনার আপনার ওয়েবসাইটের একদম গুরুত্বপূর্ণ জাভাস্ক্রিপ্ট কোডগুলো সবার উপরে রাখবেন এর পর ট্যাগ ম্যানেজারের কোড বসাবেন।

এবার ২য় কোডটি <body> Body Tag এর পর কপি করে পেস্ট করুন। ছবিতে দেখুন যেখানে 2nd Code লেখা আছে।

সঠিক ভাবে কাজটি না করতে পারলে আবারও পুনরায় ভালো করে দেখে নিবেন।

আশাকরি আপনি সফলভাবে গুগল ট্যাগ ম্যানেজার ব্লগারে ওয়েবসাইটে ইনস্টল করতে পেরেছেন।


-----  AUTHOR   -----

Rahman Siddique Rony
is a Bangladeshi YouTube Content Creator, Blogger,
Digital Marketer and graphic designer.
Tech Analysis BD will be by your side for your
technology-related issues and solutions.

💫Thank you very much for visiting the blog site💚


No comments

Theme images by rion819. Powered by Blogger.